অ্যাকসেসিবিলিটি লিংক

নাহিদা আক্তার: আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতলেন প্রথম বাংলাদেশি

স্পিনার নাহিদা আক্তার।
স্পিনার নাহিদা আক্তার।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে, চলমান বছরের নভেম্বর মাসে ‘আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ' পুরস্কার জিতেছেন স্পিনার নাহিদা আক্তার।

নাহিদা তার সহ-খেলোযাড় ফারজানা হক ও পাকিস্তানি স্পিনার সাদিয়া ইকবালকে পেছনে ফেলে এই পুরস্কারের জন্য মনোনীত হন।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদা সাত উইকেট নিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নাহিদা ২৬ রানে ৩ উইকেট নেন এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে অবদান রাখেন। পরে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

তেইশ বছর বয়সী নাহিদা, নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন। ওয়ানডেতেও তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী পারফরম্যান্সেও নাহিদার ব্যক্তিগত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে।

This item is part of
XS
SM
MD
LG