অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান: ইরান সাড়ে তিন লাখ আফগানকে দেশে ফেরত পাঠাবে

ফাইল - হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত শহরে একটি রেজিস্ট্রেশন কেন্দ্রে আফগান অভিবাসীদের ইরান থেকে ফিরতে দেখা যাচ্ছে। ৬ নভেম্বর, ২০২৩।
ফাইল - হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত শহরে একটি রেজিস্ট্রেশন কেন্দ্রে আফগান অভিবাসীদের ইরান থেকে ফিরতে দেখা যাচ্ছে। ৬ নভেম্বর, ২০২৩।

তালিবান কর্মকর্তারা রবিবার জানিয়েছেন, গত তিন মাসে ইরান ও পাকিস্তান প্রায় সাড়ে ৮ লাখ নথিবিহীন আফগান নাগরিককে তাদের দেশ থেকে তালিবান-শাসিত আফগানিস্তানে চলে যেতে বাধ্য করেছে।

জাতিসংঘ সতর্ক করেছে, আকস্মিকভাবে দেশে ফেরত পাঠানো এই নাগরিকদের জন্য তীব্র শীত ও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে সংকটময় ও দরিদ্র ঐ দেশে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলি অবৈধ আফগান নাগরিকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

তালিবানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী আব্দুল রহমান রশিদ স্থানীয় সংবাদ সংস্থা টোলো-কে সোমবার বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত ইরান “প্রায় ৩,৪৫,০০০” জন আফগানকে ফেরত পাঠিয়েছে।

বিস্তারিত তথ্য না দিয়ে রশিদ বলেন, দেশে ফিরে আসা প্রতিটি পরিবারকে নগদ অর্থ ও অন্যান্য জরুরি সহায়তা দিয়েছে তালিবান সরকার।

ইরানে অবৈধভাবে বসবাসরত আফগানদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে সে দেশের সরকার।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিকদের ধরপাকড়ের সরকারি নির্দেশ আসার পর প্রায় ৪ লাখ ৯০ হাজার মানুষ আফগানিস্তানে ফিরে গেছে। এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে দুই মাস আগে দেশে ফিরে যাওয়া প্রায় ১৭ লক্ষ আফগান নাগরিকও।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সম্প্রতি কয়েক দিনে পাকিস্তান থেকে ফিরে আসা মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে, তবে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে প্রতিবেশী দেশ থেকে বাড়তি ২ লাখ ৮০ হাজার মানুষ আফগানিস্তানে ফিরে যাবে বলে আশা করা যাচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG