অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীর বাড়িতে পেট্রলবোমা হামলা

জাতীয় পার্টি (জাপা)
জাতীয় পার্টি (জাপা)

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেনের বাড়ি। রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বাড়ির গেটে পড়ে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। গেটে একটি মোটরসাইকেল রাখা ছিল।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পেট্রলবোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সময় প্রার্থী আবুল হোসেন বাড়িতে ছিলেন না।

আবুল হোসেন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয় দেখাতে হয়তো এই হামলা চালানো হয়েছে। এতে আমি ভয় পাই না। জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে থাকব ইনশাল্লাহ।

তিনি বলেন, ঘটনার সময় আমি রাজশাহী শহরের বাসায় ছিলাম।

This item is part of
XS
SM
MD
LG