অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নয়াপল্টনে বিজয় দিবসের শোভাযাত্রা করবে শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) অন্যান্য কর্মসূচির পাশাপাশি, শোভাযাত্রা বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, “শনিবার দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করার প্রস্তুতি নেয়া হয়েছে। বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিট এই কর্মসূচি বাস্তবায়ন করবে।মিছিল শেষ হবে মগবাজারে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে, বিজয় দিবসে, মিছিল-সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (১৩ ডিসেম্বর) ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে গিয়ে চিঠি জমা দেন।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ৪০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।

এছাড়া, সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে দলের পক্ষ থেকে।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ছাড়াও, দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠন সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবে।

This item is part of
XS
SM
MD
LG