অ্যাকসেসিবিলিটি লিংক

মির্জা ফখরুল: বিএনপি নেতার জামিনের শুনানি ৩ জানুয়ারি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়।

এই মামলায়, নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। এর পর কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে ৭ ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট।

সেই রুলের ওপর শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট বেঞ্চ। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিন এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন ধার্য করে।

এর আগে, ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলে হাইকোর্ট।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ও হামলার অভিযোগে ২৯ অক্টোবর রমনা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

মামলায়, মির্জা ফখরুল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ জন নেতাকর্মীকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।

এ মামলায় ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেফতার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG