অ্যাকসেসিবিলিটি লিংক

আইএমএফ ফর্মুলায় বাংলাদেশের রিজার্ভ এখন ২,০২৫ কোটি ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর লোগো।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর লোগো।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি ৩০ লাখ ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণ থেকে ৪০ কোটি ডলার গ্রহণ করেছে বাংলাদেশ।

এর মানে হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রাবাজারে ডলারের স্বল্প সরবরাহের মধ্যে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় ১০৯ কোটি ডলার যোগ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক শনিবার (১৬ ডিসেম্বর) জানান, শুক্রবার রাতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই পরিমাণ ঋণ সহায়তা যোগ হয়েছে।

ফলে শনিবার বাংলাদেশের রিজার্ভ (গ্রস) দাঁড়িয়েছে ২৫৭১ কোটি ডলার বৃহস্পতিবারের রিজার্ভ ছিলো ২৪৬২ কোটি ডলার। তবে, আইএমএফ ফর্মুলা বা বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হিসাব করলে রিজার্ভ দাঁড়াবে ২০২৫ কোটি ডলার।

এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়।

গত জুনের শেষে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ কারণে,আনুষ্ঠানিকভাবে আইএমএফের কাছ থেকে কিছু ছাড় চেয়েছিলো বাংলাদেশ। বৈঠকে আইএমএফ তা অনুমোদন করে।

ডিসেম্বর শেষে রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০০০ কোটি ডলার।

This item is part of
XS
SM
MD
LG