অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার জামিন আবেদন গ্রহণ করে শুনানি করতে, ঢাকার সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রাজধানীর রমনা ও পল্টন থানার এ সব মামলা, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আর, জমিন আবেদন নিষ্পত্তি না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করে।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), ১০ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন বিএনপি মহাসচিবের আইনজীবী।

রিটে বলা হয়, ১০ মামলার মধ্যে, পল্টন থানায় সাতটি এবং রমনা থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলো ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।

রিট দায়েরের পর একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। রিটের পর, মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন জানান, ১২ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন আবেদন আদালত গ্রহণ করেনি।

এ অবস্থায়, জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG