অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশন বই উৎসব উদযাপনের অনুমতি দিয়েছে

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে আগামী ১ জানুয়ারি বই উৎসব (নতুন বই বিতরণ কর্মসূচি) উদযাপনের অনুমতি দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশের বিধান মতে, সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, সরকারের কর্মকাণ্ড সীমিত হয়েছে। এ করণে, বই উৎসব উদযাপনের জন্য নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন পড়ে।

রবিবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত, এ সংক্রান্ত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, “যেহেতু অন্যান্য বছরের মতো ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা সরকারের রুটিন কাজ, তাই নির্বাচন কমিশন এই কর্মসূচি পালনে সম্মতি দিয়েছে।”

চিঠিতে আরো জানানো হয় যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে, নিজ নিজ স্থানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যথানিয়মে বই বিতরণ করবেন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সম্মতি দিলে, তা অব্যাহত থাকবে;” বলা হয় নির্বাচন কমিশনের চিঠিতে।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন সুয়াগঞ্জ তোফাজ্জল আহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না বলে জানায় ইসি। তবে, চিঠিতে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

This item is part of
XS
SM
MD
LG