অ্যাকসেসিবিলিটি লিংক

আব্দুল মোমেন: ফিলিস্তিনি খ্রিস্টানদের সঙ্গে বড়দিনে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বড়দিনে ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই সংহতির কথা জানান।

ড. মোমেন বলেন, “এই বড়দিনে আমরা, ফিলিস্তিনি খ্রিস্টানরা যেসব অনন্য চ্যালেঞ্জের সম্মুখীন হন, তার সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা আমাদের গভীর সহানুভূতি প্রকাশ করছি।”

বড়দিনকে উদযাপন, প্রতিফলন ও ঐক্যের সময় হিসেবে বর্ণনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই উদযাপন ভালোবাসা, সহানুভূতি ও ঐক্যের সার্বজনীন মূল্যবোধের স্মারক হিসেবে কাজ করে, যা মানুষকে একত্রিত করে।

আব্দুল মোমেন বলেন, “বড়দিন প্রেম ও উপলব্ধির চেতনায় বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করে।”

তিনি বলেন, বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানানোর সময়, শান্তি ও সহানুভূতির তাৎপর্যের কথা স্মরণ করিয়ে দেয় এই উৎসব।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে খ্রিস্টানরা যে মর্মস্পর্শী বাস্তবতার মুখোমুখি হচ্ছে তা উপেক্ষা করা যায় না।

আব্দুল মোমেন বলেন, “যীশু খ্রিস্টের জন্ম-কে স্মরণ করার সময়, আসুন আমরা তার প্রেম ও সহানুভূতির শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করি।”

তিনি আরে বলেন, “বড়দিনের চেতনা আমাদের এমন একটি বিশ্বের দিকে পরিচালিত করুক, যেখানে বোঝাপড়া ও একতা বিরাজ করে।”

মোমেন উল্লেখ করেন, প্রতিকূলতার মধ্যেও আশার আলো মানুষের পথকে আলোকিত করুক এবং ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করুক।

“অভাবগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে ও আশার বীজ বপন করতে, বড়দিনের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক;” উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG