অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: কমিশনের কাছে সব প্রার্থী সমান, বললেন রাশেদা সুলতানা

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা
বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, “সব প্রার্থীই আমাদের কাছে সমান; দল বা প্রার্থী বুঝে নয়, অপরাধের মাত্রা বিচার করে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটে এক মতবিনিময় সভা শেষে, সাংবাদিকদের এ কথা জানান কমিশনার রাশেদা সুলতানা।

তিনি জানান, যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ কার্যক্রম আরো জোরদার হচ্ছে।

“ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি;” যোগ করেন রাশেদা সুলতানা।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। এ সময়, কয়েকজন প্রার্থী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

This item is part of
XS
SM
MD
LG