অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: ৭ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা-২-এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এতে বলা হয়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে ৫ থেকে ৭ জানুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে।

এবারের নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে চলছে প্রচার-প্রচারণা। ৫ জানুয়ারি সকাল ৮টায় প্রচার-প্রচারণা শেষ হবে।

This item is part of
XS
SM
MD
LG