অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী আলোচনা: বাংলাদেশের আকাঙ্ক্ষায় সমর্থন অব্যাহত রাখবে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

মোদী বলেন, “আমি সফলভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।”

সোমবার (৮ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শেয়ার করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী একথা বলেন। “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনকেন্দ্রিক অংশীদারিত্ব আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ;” উল্লেখ করেন নরেন্দ্র মোদী।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদী সোমবার পাঠানো অভিনন্দন পত্রে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে তার দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুতি গ্রহণ করছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারিত্বের সব ক্ষেত্রে গভীরতর হতে থাকবে।

“ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে ভারত;” বলেন মোদী।

অভিনন্দন পত্রে, বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

This item is part of
XS
SM
MD
LG