অ্যাকসেসিবিলিটি লিংক

হাবিবুল আউয়াল: ‘ভোটার উপস্থিতির হারকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে’

ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৮ জানুয়ারি, ২০২৪।
ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৮ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার সম্পর্কে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে।

সোমবার (৮ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “কেউ যদি মনে করেন যে ভোট দানের সংখ্যা বাড়ানো হয়েছে, তাহলে তা যাচাই করতে এবং আমাদের সততা পরীক্ষা করার জন্য আপনাকে স্বাগত জানাই।”

“দিনের মাঝামাঝি সময়ে বা ভোট শেষ হওয়ার ঠিক পরে যে হার দেখা গেছে, তা অবশ্যই বাস্তবের সঙ্গে মিলবে না;” বলেন হাবিবুল আউয়াল।

সিইসি জানান, চূড়ান্ত ফল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

This item is part of
XS
SM
MD
LG