অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগ: শেখ হাসিনা একটানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে দলটির সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে দলটির সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে দলটির সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে একটানা চতুর্থবারের মতো তিনি সংসদ নেতা নির্বাচিত হলেন।

বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে দলটির সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিকরণে তা গ্রহণ করা হয়।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।

সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচিত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া, নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG