অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশিদের প্রত্যাশা পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি, জন কার্বি

হোয়াইট হাউসে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এনএসসির কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কার্বি। ১০ জানুয়ারি, ২০২৪।
হোয়াইট হাউসে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এনএসসির কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কার্বি। ১০ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশিদের প্রত্যাশা পূরণের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলায়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কার্বি।

ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে, বিরোধীদের দমনপীড়নের জন্য বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। দ্য গার্ডিয়ান এই নির্বাচনকে ‘বিরোধীদের ওপর নির্মম দমনপীড়নে আচ্ছন্ন’ বলে চিহ্নিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার কথা আপনি বলেছিলেন। নির্বাচনের আগে আপনারা ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেছিলেন। গণতন্ত্র প্রচারে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?

এই প্রশ্নের জবাবে জন কার্বি বলেন, “আমরা অবশ্যই এখনো বিশ্বজুড়ে কার্যকর, গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি। আমাদের এ প্রত্যাশার মধ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG