অ্যাকসেসিবিলিটি লিংক

প্রণয় ভার্মা: ‘ঢাকা-দিল্লী সম্পর্ক আরো বেগবান হবে’

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেগবান হবে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন প্রণয় ভার্মা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, “শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে দুই দেশ একযোগে কাজ করে যাবে।”

দুই দেশ ক্রমবর্ধমান উন্নয়নে অবদান রেখে সহযোগিতার আরো ক্ষেত্র অনুসন্ধান করবে বলেও উল্লেখ করেন ভারতের হাইকমিশনার।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এটি ছিলো ড. হাছান মাহমুদের প্রথম বৈঠক।

প্রণয় ভার্মা বলেন, “ভারত-বাংলাদেশ মৈত্রী (বন্ধুত্ব) আরো গভীর করতে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।”

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান।

This item is part of
XS
SM
MD
LG