অ্যাকসেসিবিলিটি লিংক

'অংশীদারত্ব সহযোগিতা চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু করবে ইইউ': রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ১৭ জানুয়ারি, ২০২৪।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ১৭ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি বলেছেন, তারা খুব শিগগিরই অংশীদারত্ব সহযোগিতা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ ও প্রাণবন্ত আলোচনা হয়েছে।”

চার্লস হোয়াইটলি বলেন, তারা বাংলাদেশ-ইইউ অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

This item is part of
XS
SM
MD
LG