অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পার্শ্ববর্তী দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের রোগী আছেন।

তবে তাদের মধ্যে কেউ দেশের বাইরে থেকে আসেননি। তারা দেশেই ছিলেন।

তাহমিনা শিরীন আরও বলেন, তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

This item is part of
XS
SM
MD
LG