অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মায় ফেরিডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

একটি ফেরি নয়টি যানবাহনসহ মানিকগঞ্জ জেলার পাটুরিয়ায় ফেরিঘাট এলাকায় ডুবে গেছে। ১৭ জানুয়ারি, ২০২৪।
একটি ফেরি নয়টি যানবাহনসহ মানিকগঞ্জ জেলার পাটুরিয়ায় ফেরিঘাট এলাকায় ডুবে গেছে। ১৭ জানুয়ারি, ২০২৪।

পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) একটি কমিটি গঠন করেছে। আরেকটি মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আক্তার গঠন করেন। প্রতি কমিটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয়েছে।

দুই কমিটিকেই ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বাল্কহেডের ধাক্কায় পিকআপ ও কাভার্ডভ্যান নিয়ে 'রজনীগন্ধা' নামের ফেরিটি বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটের দিকে নদীতে ডুবে যায়।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২০ জনকে নদী থেকে উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ফেরির দ্বিতীয় চালক হুমায়ুন কবির (৩৯)।

This item is part of
XS
SM
MD
LG