অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেখ হাসিনাকে এ অভিনন্দনবার্তা পাঠান আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় আন্তোনিও গুতেরেস বলেন, “বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমসহ আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।”
গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা-সহ বাংলাদেশের সঙ্গে যে অংশীদারিত্ব বিরাজমান, তাকে জাতিসংঘ গভীরভাবে মূল্য দেয়।

জাতিসংঘ প্রধান বলেছেন, “আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারে যে জরুরি প্রয়োজন রয়েছে, সেগুলোসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আমি আপনার সমর্থনের ওপর নির্ভর করা অব্যাহত রাখতে পারি।”

This item is part of
XS
SM
MD
LG