অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ১৬ জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:

কবিতায় শামীম আজাদ; কথাসাহিত্যে যৌথভাবে ঔপন্যাসিক নূরুউদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী; নাটক ও নাট্যসাহিত্যে যৌথভাবে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক; শিশুসাহিত্যে তপঙ্কর চক্রবর্তী; পরিবেশ বিজ্ঞানে পক্ষীবিদ ইনাম আল হক; লোকসাহিত্যে যৌথভাবে তপন বাগচী ও সুমন কুমার দাশ; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় যৌথভাবে আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গবেষণার জন্য সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান এবং আত্মজীবনী–স্মৃতিকথা–ভ্রমণকাহিনি–মুক্তগদ্যে ইসহাক খান।

This item is part of
XS
SM
MD
LG