অ্যাকসেসিবিলিটি লিংক

আইনমন্ত্রী আনিসুল হক: ‘বিদেশে অবস্থানরত দণ্ডিত সকলকে ফিরিয়ে আনা হবে’

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতে সাজাপ্রাপ্ত যারা বিদেশে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে তিনি বলেন, “ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো আমরা আরো জোরদার করার চেষ্টা করবো।”

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন ড. ইউনূসকে আইনের বিধান মেনে সাজা দেয়া হয়েছে।“এ মামলার যতটুকু কাগজপত্র দেখেছি, আমি বলতে পারি, আইন অনুযায়ী বিচার হয়েছে। এর বেশি কিছু বলবো না;” যোগ করেন আনিসুল হক।

আগামী সংসদ অধিবেশনে শ্রম আইন পাস হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

This item is part of
XS
SM
MD
LG