অ্যাকসেসিবিলিটি লিংক

জয়শঙ্কর: 'বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটির ব্যাপক প্রভাব রয়েছে উত্তর-পূর্ব ভারতে'

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ৩০ জানুয়ারি, ২০২৪।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ৩০ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান কানেক্টিভিটি এবং উত্তর-পূর্ব ভারতে এর ব্যাপক প্রভাবের প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বাই শাখা আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

“বাংলাদেশ, তাদের ইতিহাসে প্রথমবারের মতো, প্রকৃতপক্ষে ভারতীয়দের বাংলাদেশের মধ্যে দিয়ে যেতে এবং বাংলাদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে;” যোগ করেন এস জয়শঙ্কর।

তিনি আরো বলেন, আসল কথা হলো, ভারত এখন চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। বাংলাদেশের সঙ্গে বাস ও ট্রেনের মধ্য দিয়ে যোগাযোগের কথাও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

নেপাল প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতে নেপালের বিদ্যুৎ রপ্তানি, হিমালয়ের দেশটির জন্য একটি অত্যন্ত ফলপ্রসূ লেনদেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

জয়শঙ্কর আরো বলেন, প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতায় ভয় পাওয়া উচিত নয়।প্রতিযোগিতাকে স্বাগত জানানো প্রয়োজন। “আর, বলা উচিত যে আমাদের প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে;” বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG