অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা

মালয়েশিয়ায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা
মালয়েশিয়ায় ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেছে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা

মালয়েশিয়ায় অভিবাসী ডিটেনশন সেন্টারে বিক্ষোভের পর সেখান থেকে পালিয়ে গেছে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়া কর্মকর্তারা এ তথ্য জানান।

অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার রাতে পেরাক রাজ্যের একটি কেন্দ্র থেকে ১৩১ জন বন্দি পালিয়ে গেছে। তাদের খুঁজে বের করতে প্রায় ৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, পালানোর সময় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাঈম আসনাওয়িকে উদ্ধৃত করে জাতীয় বারনামা নিউজ এজেন্সি জানিয়েছে, কেন্দ্রে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর অভিবাসীরা পুরুষ ব্লক থেকে পালিয়ে যায়। সন্দেহভাজনদের মধ্যে ১১৫ জন রোহিঙ্গা এবং ১৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছে। তারা সবাই পুরুষ।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে আসা বা বাংলাদেশের শরণার্থী শিবিরে দুর্দশা থেকে বাঁচতে চাওয়া মুসলিম রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া একটি পছন্দের গন্তব্য।

মালয়েশিয়া শরণার্থীর মর্যাদা দেয় না, তবে এখানে প্রায় ১ লাখ ৮০ হাজার শরণার্থী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার স্বীকৃত আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। এর মধ্যে এক লাখেরও বেশি রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্য জাতিগোষ্ঠী রয়েছে। হাজার হাজার মানুষ সমুদ্রপথে আসার পর অবৈধভাবে দেশটিতে অবস্থান করে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। ২০২২ সালে উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যে বিক্ষোভ করে বন্দিদশা থেকে পালিয়ে যায় ৫২৮ জন রোহিঙ্গা শরণার্থী। পরে তাদের বেশির ভাগকেই আটক করা হয়।

This item is part of
XS
SM
MD
LG