অ্যাকসেসিবিলিটি লিংক

সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা শুরু মঙ্গলবার

আওয়ামী লীগ। প্রতীকী ছবি।
আওয়ামী লীগ। প্রতীকী ছবি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের, ৬ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে; আর, তৃতীয় তলা থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে; জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সব বিভাগের ফরম জমা দিতে হবে অফিসের নিচতলায়। মনোনয়ন প্রত্যাশী নিজে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আর, অতিরিক্ত লোক সমাগম না করার নির্দেশ দেয়া হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের।

This item is part of
XS
SM
MD
LG