অ্যাকসেসিবিলিটি লিংক

সাধন চন্দ্র মজুমদার: ‘মজুদ বিরোধী অভিযানের লক্ষ্য কেবল খাদ্য পণ্যের দাম কমানো নয়’

দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুদ বিরোধী অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ৯ ফেব্রুয়ারি, ২০২৪।
দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুদ বিরোধী অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ৯ ফেব্রুয়ারি, ২০২৪।

বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন যে কেবল খাদ্যপণ্যের দাম কমানো অবৈধ মজুদ বিরোধী অভিযানের মূল লক্ষ্য নয়। ধান ও চালের সঠিক মজুত ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় সরকার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুদ বিরোধী অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

“সারাদেশে মজুদ বিরোধী অভিযান চলছে। আমরা আসি বা না আসি অভিযান থেমে নেই। আমরা এখানে স্টেকহোল্ডারদের নিয়ে সভা করেছি। সভায় তারা ওয়াদা করেছেন, চালের দাম বাড়বে না বরং কমবে;” সাধন চন্দ্র মজুমদার যোগ করেন।

তিনি আরো বলেন, অনেকেই বেশি লাভের আশায় মাঠে ময়দানে ধান মজুত করে রাখে।পত্রপত্রিকায় খবর প্রকাশ হয়েছে যে বস্তায় ধানের চারা গজিয়ে গেছে। আজ (৯ ফেব্রয়ারি) এখানে, ইস্পাহানি অটো রাইস মিলে, সেই চিত্র দেখতে পাওয়া গেছে।

“লোভের একটা সীমা থাকা দরকার;” উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, “আমরা কারো অবৈধ মজুত আছে কি না, কেউ কোনো অনিয়ম করছে কি না তা খতিয়ে দেখছি।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বাংলাদেশের খাদ্যমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG