অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদ্যস্যদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

ভারতে ঢোকা মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের ফেরত নিয়ে গেছে মিয়ানমার সরকার; আর, বাংলাদেশ থেকেও নিয়ে যাবার প্রক্রিয়া চলছে। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সড়ক সংলগ্ন ডিসি পার্কে জেলা প্রশাসন আয়োজিত এক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

“শুধু আমাদের দেশে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আসছে, তা নয়, ভারতেও কয়েক শ' লোক ঢুকেছে;” জানান হাছান মাহমুদ।

তিনি আরো জানান, ভারতে প্রবেশ করা নিরাপত্থা বাহিনীর সদস্যদের তারা ফেরত নিয়ে গেছে মিয়ানমার। “দেশটির সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীসহ তাদের পরিবারের বেশ কিছু সদস্য আমাদের দেশেও পালিয়ে এসেছে;” যোগ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে, মিয়ানমার সম্মত হয়েছে তাদের লোকদের ফিরিয়ে নিতে। “তাদেরকে ফেরত নেয়ার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে;” তিনি জানান।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের যে প্রভাব বাংলাদেশে পড়ছে, সরকার তা মোকাবেলা করতে পারছে না; বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা রাখি না। যেটি ঘটছে সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ গন্ডগোল।”

তিনি আরো বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান বাহিনীসহ অন্যদের সংঘাত চলছে। সে সংঘাতের কারণে মাঝেমধ্যে দুই একটি গোলা বাংলাদেশে এসে পড়েছে। দুজন মানুষের মৃত্যু হয়েছে। এ সব ঘটনার জন্য সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, “আপনারা জানেন, ইতোমধ্যে আমি ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। ন্যাম সামিটে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে; সেখানে আমি তাকে বলেছি, অন্তত প্রত্যাবাসন কাজ শুরু হোক। তার কথাবার্তায় মনে হয়েছে, মিয়ানমার প্রত্যাবাসন শুরুর ব্যাপারে একমত।

This item is part of
XS
SM
MD
LG