অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে সেরা অলরাউন্ডার আফগানিস্তানের নবী

আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং বাংলাদেশের সাকিব আল হাসান।
আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসি ওয়ানডে খেলোয়ার হিসেবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নবীর ১৩৬ রানের অসাধারণ পারফরম্যান্স তাঁকে শীর্ষস্থানীয়দের তালিকার শীর্ষে নিয়ে যায়। সবচেয়ে বয়স্ক (৩৯ বছর এক মাস) খেলোয়ার হিসেবে তিনি এই মর্যাদা অর্জন করেছেন।

ওয়ানডে অলরাউন্ডার হিসেবে সাকিবের রাজত্ব ছিল দুর্দান্ত। ২০১৯ সালের ৭ মে থেকে টানা ১ হাজার ৭৩৯ দিন (প্রায় পাঁচ বছর) তিনি এই আসনে অধিষ্ঠিত ছিলেন। এটি কোনো খেলোয়াড়ের জন্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দীর্ঘতম সময় টানা টিকে থাকার রেকর্ড।

নবীর উত্থান ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের ক্রমবর্ধমান প্রাধান্যকে তুলে ধরে। এর আগে রশিদ খান (ওয়ানডে/টি-টোয়েন্টি বোলিং) ও মুজিব উর রহমান (টি-টোয়েন্টি বোলিং) আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন।

মোহাম্মদ নবী সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থানে উঠেছেন নবী। যা সবচেয়ে বেশি বয়সে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। ব্যাটিং-অলরাউন্ডার তিলকরত্নে সর্বশেষ ১ নম্বর ছিলেন ২০১৫ সালের জুনে। সে সময়ে তাঁর বয়স ছিল ৩৮ বছর ৮ মাস।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ১৪৯ রানের সুবাদে ১৯ ধাপ এগিয়ে ৫৭তম এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা (৯৭), পাথুম নিসাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দিলশান মধুশঙ্কা এগিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG