অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন

জার্মানিতে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) বিকালে, মিউনিখের হোটেল বায়েরিসচার হোফের কনফারেন্স হলে তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি।

সম্মেলনে বিশ্বের সবচেয়ে জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে পর্যালোচনার জন্য বিশ্বের নেতৃস্থানীয় এই ফোরাম ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ফোরামটির ৬০তম বার্ষিকী উদযাপনের সময় এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইওয়াল্ড ভন ক্লেইস্ট কর্তৃক প্রতিষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে, এ বছরের সবচেয়ে জরুরি বিষয়, আন্তর্জাতিক সুরক্ষা উদ্বেগ নিয়ে আলোচনার জন্য বিশ্বের শীর্ষ নীতি নির্ধারক ও চিন্তাবিদরা একত্রিত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় মিউনিখ পৌঁছান।

এমএসসির উদ্বোধনী অধিবেশনে যোগদানের আগে শেখ হাসিনা হোটেল বায়েরিসচার হোফে কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে, নারী রাজনৈতিক নেতৃত্বের (ডব্লিউপিএল) প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন শেখ হাসিনার সঙ্গে তার সফরকালীন আবাসস্থলে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা মিউনিখে অবস্থানকালে, নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

This item is part of
XS
SM
MD
LG