অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: ব্যবস্থা নিতে উপাচার্যকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

সংঘাত ও সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সাম্প্রতিক সংঘর্ঘ ছাড়াও, অতীতে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে, তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন তিনি।

আর, ফৌজদারি আইন অনুযায়ী স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন তিনি।

কোন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে যেন কোন দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়ে সচেতন থাকতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে, রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আহবান করতে, রেজিস্ট্রার কে এম নূর আহমদকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার।

This item is part of
XS
SM
MD
LG