অ্যাকসেসিবিলিটি লিংক

ডিএমপি কমিশনার: ‘শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই’

মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএমপি কমিশনার । তিনি বলেন, “তবে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।”

“পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ, সোয়াট, ফায়ার সার্ভিস, মেডিকেল ও অন্যান্য টিম প্রস্তুত থাকবে;” ডিএমপি কমিশনার যোগ করেন।

শহীদ মিনার এলাকায় ড্রোন ও ভ্রাম্যমান দলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার জানান, সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। আর, সব ধরনের সরঞ্জামসহ নিরাপত্তা ইউনিট কাজ করছে।

আইনশৃঙ্খলার অবনতির মতো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সজাগ রয়েছে বলে জানান তিনি। বলেন, “একুশে ফেব্রুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে।”

“যথা নিয়মে, কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে এবং নির্দিষ্ট রাস্তা দিয়ে যানবাহন প্রবেশ ও বের হতে পারবে;” বলেন ডিএমপি কমিশনার।

This item is part of
XS
SM
MD
LG