অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি: খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির সদ্য কারামুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মির্জা ফখরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকালে কারাগার থেকে জামিনে মুক্তি পার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মির্জা ফখরুল খালেদা জিয়ার গুলশানের বাসায় যান এবং তার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

শায়রুল জানান, বিএনপি মহাসচিব দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পাওয়ায় তিনি খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন মির্জা ফখরুল।

প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর, ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

This item is part of
XS
SM
MD
LG