অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি। প্রতীকী ছবি।
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি। প্রতীকী ছবি।

আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে, ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় প্রকাশ করে।

নৌকাডুবির এই ঘটনা ঘটেছে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৪টার দিকে। নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে যাত্রা শুরু করে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, নৌকায় চালকসহ আরোহী ছিলেন ৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৯ জন। জীবিত আছেন ৪৪ জন।

জীবিতদের মধ্যে রয়েছেন; বাংলাদেশের ২৭ জন, পাকিস্তানের ৮ জন, মিশরের ৪ জন, সিরিয়ার ৫ জন। মিশরের এক ব্যক্তি নৌকা চালাচ্ছিলেন।

নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং অন্যজন পাকিস্তানের নাগরিক। আট বাংলাদেশির মধ্যে রয়েছেন; মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সজল, নয়ন বিশ্বাস, মামুন সেখ, কাজি সজীব, কায়সার।

আরো যারা মারা গেছেন, তারা হলেন; গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে যে নিহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশিদের মধ্যে ৭ জন পাসপোর্ট ছাড়া ভ্রমণ করছিলেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

This item is part of
XS
SM
MD
LG