অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতার চর্চায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বিচারকদের প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

শুক্রবার (২৩ ফেব্রয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

“ক্ষমতা ও দায়িত্ব একে অপরের সঙ্গে সম্পর্কিত। দায়িত্ব পালনে ক্ষমতা প্রয়োগ করতে হবে। আবার ক্ষমতার চর্চায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে;” যোগ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি ড. ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়।

বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক; অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইনজীবী নেতা মমতাজ উদ্দিন ফকির অনুষ্ঠানে বক্তৃতা করেন।

This item is part of
XS
SM
MD
LG