অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আফরিন আখতারের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।
যুক্তরাষ্ট্রের আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।

যুক্তরাষ্ট্র শক্তিশালী গণতন্ত্রের লালন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অনুঘটক হিসেবে নাগরিক সমাজের ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

রবিবার (২৫ ফেব্রয়ারি) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।
যুক্তরাষ্ট্রের আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠক। ২৫ ফেব্রয়ারি, ২০২৪।

পরে, এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস উল্লেখ করেছে, বাংলাদেশের নাগরিক সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে, মতামত বিনিময়ের জন্য সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পেরে তারা খুব আনন্দিত।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কাজ করা অব্যাহত রাখবে। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, “আমরা বাংলাদেশ সরকারকেও তা করার আহবান জানাচ্ছি।”

বৈঠকে সাংবাদিক জিল্লুর রহমান ও অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG