অ্যাকসেসিবিলিটি লিংক

জনপ্রতিনিধিদের প্রতি শেখ হাসিনা: ‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদক প্রতিরোধে কাজ করুন’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৫ ফেব্রয়ারি) রাজধানী ঢাকায় আয়োজিত ‘স্থানীয় সরকার দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

যুবসমাজের ওপর মাদকের ক্ষতিকর প্রভাব এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতিকে উসকে দেয়ার আশঙ্কার কথা তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এসব সমস্যা মোকাবেলায় জনসচেতনতা গড়ে তুলতে, জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জনগণকে দেয়া অঙ্গীকার রক্ষা এবং সঠিক প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা আরো বলেন, “বাংলাদেশ একটি ব-দ্বীপ। তাই এর নদ-নদী, খাল, নালা, বিল ও হাওর-জলাশয় সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ।

গ্রাম পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাশয় সংরক্ষণের মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করার বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভবিষ্যতে জটিলতা এড়াতে, এখন থেকেই গ্রাম পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা জরুরি।”

স্থানীয় সংস্থার জন্য রাজস্ব আহরণ বৃদ্ধি, সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, আবাদি জমি রক্ষা, কমিউনিটি ক্লিনিক পরিচালনা ও সেবার প্রতি মনোযোগ দিতে জনপ্রতিনিধিদের পরামর্শ দেন শেখ হাসিনা।

তিনি উল্লেখ করেন যে ২০০৫-০৬ অর্থবছরে স্থানীয় সরকার খাতে বাজেট বরাদ্দ ছিলো ৫ হাজার ৭৯৯ কোটি টাকা। আর, ২০২৩-২০২৪ অর্থবছরে তা বাড়িয়ে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা করা হয়।

শেখ হাসিনা এমন একটি ভবিষ্যতের চিত্রকল্প তুলে ধরেন, যেখানে স্থানীয় সরকার সংস্থাগুলো জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত হবে।

This item is part of
XS
SM
MD
LG