অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ।
বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ।

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে, ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে, টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নূর মোহাম্মদ। তিনি নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত কছেন।

তিনি বলেন, নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার সময় ডি ব্লক সংলগ্ন পানির ট্যাংকের সামনে পৌঁছালে, কয়েকজন লোক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি আরো জানান, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়।

“তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়;” জানান মুহাম্মদ ওসমান গণি।

This item is part of
XS
SM
MD
LG