অ্যাকসেসিবিলিটি লিংক

অমর একুশে বইমেলার সময় দুই দিন বেড়েছে

বইমেলা। প্রতীকী ছবি।
বইমেলা। প্রতীকী ছবি।

অমর একুশে বইমেলা-২০২৪ এর নির্ধারিত সময়ের বাইরে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সম্মতিতে বইমেলার মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে।”

এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। আমরা মেলা পরিচালনা কমিটিকে এ বিষয়ে অবহিত করেছি। বুধবার নোটিফিকেশন জারি করা হবে।”

ঘোষণা অনুযায়ী ২ মার্চ বইমেলা শেষ হবে।

This item is part of
XS
SM
MD
LG