অ্যাকসেসিবিলিটি লিংক

নির্মাণ বিধি মেনে চলতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানালেন শেখ হাসিনা

জাতীয় বীমা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয় বীমা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্মাণ বিধি মেনে চলার জন্য ভবন মালিক ও স্থপতি-প্রকৌশলীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এসময় শেখ হাসিনা ভবন নির্মাণের সময় সকলকে নিয়ম-কানুন মেনে চলার আহবান জানান।

“আমরা সব সময় আমাদের স্থপতিদের অনুরোধ করি, অন্তত যখন তারা ঘর বা বিল্ডিং ডিজাইন করেন, তখন একটি ছোট খোলা বারান্দা, একটি ফায়ার এক্সিট বা বায়ুচলাচলের স্থান রাখুন;” বলেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, “কিন্তু, ভবন নির্মাণ করার সময় স্থপতিরা ঠিকমতো নকশা করতে চান না এবং মালিকরা এক ইঞ্চি জায়গাও ছাড়তে চান না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার সব ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বারবার নির্দেশনা দিলেও, তা মানা হচ্ছে না।

“আমি জানি যে বেইলি রোডের ভবনটিতে কোনো বীমা ছিলো না; তাই তারা (অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিরা) ক্ষতিপূরণ হিসেবে কিছুই পাবেন না। এসব ক্ষেত্রে সচেতনতা খুবই প্রয়োজন;” যোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

This item is part of
XS
SM
MD
LG