অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ড: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজধানী ঢাকার গ্রিন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নরেন্দ্র মোদী বলেন, “এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। একইসঙ্গে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের জন্য আমাদের শুভকামনা থাকলো।”

This item is part of
XS
SM
MD
LG