অ্যাকসেসিবিলিটি লিংক

হাছান মাহমুদ: ‘গাজায় যুদ্ধ থামাতে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম ভূমিকা রাখতে পারে’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গাজায় ইসরাইলের চলমান হামলার নিন্দা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “যুদ্ধ থামানোর জন্য আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় তুরস্কের রাষ্ট্রীয় টিভি চ্যানেল 'টিআরটি ওয়ার্ল্ড'কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে এখন তুরস্কে রয়েছেন।

হাছান মাহমুদ বলেন, “গাজায় যা হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, সেখানে জাতিগত নিধন চলছে। সেখানকার মৃত্যুর সংখ্যা বর্তমানে ৩০ হাজারের বেশি এবং এর বেশির ভাগই নারী ও শিশু। যুদ্ধের সব ধরনের প্রথা ভঙ্গ করছে ইসরাইল।”

“আমরা এখন পর্যন্ত যুদ্ধ, গণহত্যা থামানোর জন্য যথেষ্ট উদ্যোগ দেখতে পাচ্ছি না এবং যুদ্ধ থামানোর জন্য আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে;” হাছান মাহমুদ যোগ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ৭০ জনের বেশি পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা এখানে অংশগ্রহণ করছেন। বাই সম্মিলিতভাবে গাজায় সহিংসতা, গণহত্যা, জাতিগত নিধন বন্ধে, ইসরালকে নিবৃত্ত করতে সকলের এক সঙ্গে কাজ করা উচিত।

This item is part of
XS
SM
MD
LG