অ্যাকসেসিবিলিটি লিংক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনার সব দায়িত্ব পালন করলেন নারীরা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুরা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুরা

দক্ষতা আর পেশাদারিত্বের অসামান্য অবদান রাখা নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান জানাতে, আন্তর্জাতিক নারী দিবসে এই উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিবসটিতে, ফ্লাইট পরিচালনার সব বিভাগের দায়িত্ব পালন করেছেন নারী কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (৮ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটের পাইলট ছিলেন, বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।

এছাড়া, ফ্লাইটের ক্রুদের ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু ও ককপিট ক্রু হিসেবে দায়িত্ব পালন করেন নারী সদস্যরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জনসংযোগ), মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) ও প্রধান চিকিৎসা কর্মকর্তা হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন।

বিমানে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট রয়েছেন। এই সংখ্যা, পুরুষ ও নারী পাইলটদের আন্তর্জাতিক গড় ৬ শতাংশের প্রায় দ্বিগুণ (১০.৪ শতাংশা)। এছাড়া, বিমানে রয়েছে প্রশিক্ষিত ও দক্ষ ৩৪৫ জন নারী কেবিন ক্রু।

গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইনস্ট্রাক্টরসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব শাখায় নারী কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

This item is part of
XS
SM
MD
LG