অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে রমজান মাস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চন্দ্র মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমান সম্প্রদায় মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রোজা পালন শুরু করবে।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায়, মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

This item is part of
XS
SM
MD
LG