অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশুর হোটেলে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলার অবসান ঘটালো পুলিশ

মোগাদিশুর এক হোটেলের কাছে সাঁজোয়া গাড়িতে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছে। ১৫ মার্চ, ২০২৪।
মোগাদিশুর এক হোটেলের কাছে সাঁজোয়া গাড়িতে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছে। ১৫ মার্চ, ২০২৪।

সোমালিয়ার পুলিশ বলছে, আল-শাবাব জঙ্গিদের করা অবরোধের অবসান ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী। মোগাদিশুর কেন্দ্রস্থলে সুরক্ষিত একটি হোটেলে হামলা চালিয়েছিল এই জঙ্গিরা।

পুলিশ কর্মকর্তারা এএফপি-কে বলেছেন, সকল সশস্ত্র আততায়ীকে হত্যা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। একাধিক নিরাপত্তা দল এই এলাকায় পূর্ণাঙ্গ তল্লাশি চালাচ্ছে।

হতাহতের কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা বলেছেন, মোগাদিশুর কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভবনে জঙ্গিরা ঢুকে পড়ার পর এসওয়াইএল হোটেলকে ঘিরে ফেলেছিল নিরাপত্তারক্ষীরা।

স্থানীয় এক বাসিন্দা ভিওএ-কে বলেন, হোটেলের বাইরে একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছিল। ওই প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক মুহূর্ত পর হোটেলের মধ্যে থেকে তিনি গুলির শব্দ শুনতে পান।

আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। এই হোটেলে সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা প্রায়শই সমবেত হন, তাই এটি অতীতে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG