অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি প্রকাশ করেছে

১৮ মার্চ মঙ্গলবারে তোলা এবং উত্তর কোরিয়ার অফিসিয়াল কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) থেকে প্রকাশিত এই ছবিটি ১৯ মার্চ বুধবার উত্তর কোরিয়ার অজানা একটি স্থানে উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় আর্টিলারি ইউনিটের আল্ট্রা-লার্জ রকেট স্যালভো নিক্ষেপ মহড়া দেখা যায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিমাঞ্চলে আর্টিলারি ইউনিটের উপর্যুপরি গুলি চালানোর মহড়া তদারকি করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যখন সামিট ফর ডেমোক্রেসি সম্মেলনে যোগ দিতে সোউল সফর করেছেন তখন এই পরীক্ষা চালানো হলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছে, এই পরীক্ষাগুলো এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। (এএফপি)


XS
SM
MD
LG