অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১৪

গ্যাস সিলিন্ডার
গ্যাস সিলিন্ডার

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার (২০ মার্চ) অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বুধবার মারা যাওয়া ব্যক্তির নাম কমলা খাতুন (৬৫)।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, “কমলা খাতুন শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।”

তিনি আরও বলেন, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন ও মশিউরসহ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন ৮–১০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৩ মার্চ (বুধবার) সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হন। তাঁদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে থাকা নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে যায়।

This item is part of
XS
SM
MD
LG