অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পাবে শ্রমিকেরা: জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম

শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম
শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বোনাস ও মার্চ মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

সিদ্ধান্তনুযায়ী সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা ছুটি ঘোষণার পাশাপাশি মার্চের বেতন ও বোনাস দেওয়া হবে।

বুধবার (২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি সেক্টরসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নজরুল ইসলাম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন, বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, কারখানাগুলো ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই বা লে অফ করতে পারবে না।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে তিনি বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরই মধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG