অ্যাকসেসিবিলিটি লিংক

অবন্তিকার আত্মহত্যা: জামিন পাননি সহকারী প্রক্টর দ্বীন ইসলাম

 দুই দিনের রিমান্ড শেষে পুলিশ রায়হান সিদ্দিক আম্মানকে আদালতে হাজির করে।
দুই দিনের রিমান্ড শেষে পুলিশ রায়হান সিদ্দিক আম্মানকে আদালতে হাজির করে।

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন বাতিল করেছেন আদালত।

বুধবার (২০ মার্চ) দুপুরে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

দ্বীন ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সহকারী প্রক্টর ছিলেন। তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার মামলার অপর অভিযুক্ত রায়হান সিদ্দিকী আম্মানকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে দুই দিনের রিমান্ড শেষে পুলিশ রায়হান সিদ্দিক আম্মানকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁকে জেলে পাঠানো হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা একই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম এবং তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে দ্বীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মানের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

এরপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রবিবার (১৭ মার্চ) অভিযুক্ত দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করে। পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা-পুলিশের কাছে তাঁদের হস্থান্তর করে ডিএমপি। সোমবার আদালতে হাজির করার পর আম্মানকে দুই দিন ও দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড শেষে দ্বীন ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার তাঁর জামিনের আবেদন করা হয়েছিল।

This item is part of
XS
SM
MD
LG