অ্যাকসেসিবিলিটি লিংক

দশ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে, ১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ মার্চ) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সর্বোচ্চ বেসামরিক পদক, বিজয়ী বা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন; মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার বীর প্রতীক, মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং মুক্তিযোদ্ধা শহীদ আবু নাঈম মো. নজিব উদ্দিন খান খুররম (মরণোত্তর)।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন, ড. মোবারক আহমদ খান এবং চিকিৎসায় অবদানের জন্য ডা. হরিশঙ্কর দাস এই পদকে ভূষিত হয়েছেন।

সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য মুহাম্মদ রফিকুজ্জামান ও ফিরোজা খাতুন-কে এ সম্মাননা দেয়া হয়। সমাজসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পদক দেয়া হয়েছে, অরণ্য চিরণ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়দুল বাকী ও এস এম আব্রাহাম লিংকনকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে রফিকুজ্জামান তার অনুভূতি ব্যক্ত করেন। ১৯৭৭ সাল থেকে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিবছর ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা পদক দিয়ে আসছে।

This item is part of
XS
SM
MD
LG