অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন লেগে ৫ জন দগ্ধ

কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা। ২৮ মার্চ, ২০২৪।
কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা। ২৮ মার্চ, ২০২৪।

চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ট্রলারে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।

আহতদের মধ্যে চারজন হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, ট্রলারের রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG